মায়ের ভালোবাসা

মায়ের ভালোবাসা 
♥♥সন্তান পৃথিবীতে
আসার আগে বাবা মা,
আত্মীয়
পাড়া প্রতিবেশি সবার
কত আয়োজন।

সন্তান
পৃথিবীতে এলো। কেউ
বলে বাবার মতো
হয়েছে
কেউ বলে মায়ের মতো
দেখতে।
.
♥সন্তান এর বয়স যখন
এক।
আধো আধো কথা
বলতে শিখেছে মা তার
সন্তানকে তার
বিদেশরত বাবা
প্রকৃতি সবকিছুর
সাথে পরিচয় করাচ্ছে।
.
সময় গড়াচ্ছে। সন্তান
বড় হচ্ছে। চাহিদা
বাড়ছে।
বাবা মা
সন্তান এর খুব বড় সড়
আবদার
গুলো নিমিষেই পূরণ
করছে।

ছোট খাট
অসুখে
মায়ের বিনিদ্র রাত।
সন্তান এর ক্ষিদে
পাবার
আগেই মায়ের বুঝে
ফেলা।
.
♥হঠাত বিদেশ থেকে
দেশে ফিরতেই বাবার
অকাল মৃত্যু।
দিশিহারা মা সকল
প্রতিবন্ধকতা
উপেক্ষা করে
সন্তানকে লেখাপড়া
শিখিয়ে
উচ্চ
পদে এগিয়ে দিলো।

♥ছেলে এখন বিয়ে
করেছে।
পুরনো বাড়ি পুরনো মা
ভালো লাগে না। সব
রেখেরুখে চলে গেলো।
শুধু খরচাদি
পাঠাতো।
.
♥বৃদ্ধ মা এখন
মৃত্যুসজ্যায়
দীর্ঘশ্বাস নিচ্ছে।
শেষ
আবদার ছেলেকে
দেখবে। ছেলে এখন মহা
ব্যস্ত।

♥এলাকার মানুষ
ছেলেকে খবর পাঠিয়ে
নিয়ে
এলো। মায়ের চোখ বেয়ে
গড়িয়ে গড়িয়ে
পানি
পড়ছে। মুখ দিয়ে কথা
বেরুচ্ছে না। মুখ যে
বেকে
গিয়েছে। শুধু অও অও
শব্দ বেরুচ্ছে।
.
♥এলাকার এক পরিচিত
বৃদ্ধ মহিলার
অভিযোগ
ছেলের কাছে 'বাবা
তোমার মা কিছুই
খাচ্ছে
না। জিদ ধরে আছে।
শুধু অও অও করছে
সকাল
থেকে, আর কাঁদছে।'
.
♥ছেলে মায়ের কাছে এক
চামচ পানি ধরে
বলছে,
'সমস্যা কি আপনার?
পানি টা খেয়ে নিন তো।
আমার সময় নাই। যেতে
হবে।'
মায়ের চোখের
পানিতে বালিশ
ভিজছে। ব্যস্ত
ছেলের
দেখার
সময় নাই।

হঠাত মা
তার চোখ বুজে নিলো।
.
♥ছেলে সেখানেই থমকে
গেলো। কি হয়ে
গেলো!
তখন সেই বৃদ্ধ
মহিলাটি বললো, 'বাবা
তুমি যখন
ছোটো ছিলে তোমার
যখন ক্ষিদে পেতো
তুমি
অও অও করলেই
তোমার মা দৌড়ে এসে
তোমাকে খাবার
খাইয়ে দিতো।

♥তুমি
যখন তোমার মা কে এক
সেকেন্ড না দেখলে
কাঁদতে তোমার মা
তোমাকে কোলে তুলে
নিতো। তোমার সব
ইচ্ছে
পূরণ করেছে।
আর
আজ তুমি তোমার
মায়ের শেষ
ইচ্ছে টা বুঝলে না।

♥তোমার মা তোমার
কোলে
মাথা রেখে একটু খেতে
চেয়েছিলো
তোমার
হাতে।'
.
♥ছেলে তখন কান্নায়
ভেঙ্গে পরে। তার ভুল
বুঝতে
পেরে "মহান আল্লাহ্"
আর তার মায়ের কাছে
মাফ চায়। কিন্তু তখন
অনেক দেরি হয়ে
গিয়েছিলো।
 তার মা
কে চির নিদ্রায় ঘুম
পাড়িয়ে দিয়ে আসে।
রোজ কাঁদে। মা আসে
না।
.
♥♥জীবনে
প্রিয়মুখগুলোকে
সামান্য একটু অবহেলা
করলে তারা অনেক
সময় চিরতরে হারিয়ে
যায়।
.
মানুষ বাঁচে আর
কয়দিন।

একটু যত্ন, একটু
ভালোবাসা চিরদিন।
.
♥প্রিয়মুখগুলোকে
ভালোবাসুন।
নিজে ভালো থাকুন।
তাদের ভালো রাখুন।

♥আর আপনাদের
মূল্যবান দুআ'তে
সবসময় তাদেরকে
মনে রাখুন।

 বলুন.... ভালোবাসি মা।
তোমাকে বড়
ভালোবাসি।নিজের
জীবনের চাইতেও
বেশি।♥♥♥♥

♣♣♣শাহআলম♣♣♣
*********************************

No comments

Powered by Blogger.